ক্যান্সেলেশন এন্ড রিফান্ড প্রসেসঃ
**আপনার ক্রয় করা টিকেট বাতিল করা অথবা বাতিল করা টিকেটের টাকা ফেরত পাওয়া অথবা এই সঙ্ক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তরের জন্য,দয়া করে,আপনার বাস অপারেটরের সাথে যোগাযোগ করুন। আমরা টিকেট বিক্রীর একটি অনলাইনে সেবাদানকারী মাধ্যম মাত্র। উল্লেখিত ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেয়ার অথবা সিদ্ধান্তের ব্যাপারে প্রভাবিত করার আমাদের কোনো সুযোগ নাই।
টিকিট কেনার আগে গ্রাহকদের নিচের ক্যান্সেলেশন এবং রিফান্ড পলিসি পড়ে নেওয়ার অনুরোধ রইল।
টিকিট ক্যান্সেল পূর্ব শর্তাবলীঃ
নিয়মিত সময়(নন ঈদ পিরিয়ড)
রিফান্ডের জন্য গ্রাহককে প্রথমে টিকিট ক্যান্সেল করতে হবে এবং রিফান্ডের জন্য সঠিক ইনফরমেশন (নিম্নে বিস্তারিত) পূর্ব নির্ধারিত সময়সূচির আগে নির্দিষ্ট সময়ের ভেতরে নিম্নে বর্ণিত নমুনা মোতাবেক দিতে হবে।
** গ্রেস পিরিয়ডঃ টিকেট কেনার পর ২৪ ঘন্টা
উপরোক্ত গ্রেস পিরিয়ড এর পরই কেবল গ্রাহকরা রিফান্ডের জন্য বিবেচিত হবে।
অতিরিক্ত সময় অতিক্রম হবার পরই কেবল যাত্রাটি বাতিল বলে গণ্য হবে।
যাত্রাটি বাতিলের ২৪ ঘণ্টার মধ্যে গ্রাহককে রিফান্ডের জন্য আবেদন করতে হবে।
শুধুমাত্র বাস অপারেটরের বিবেচনার ভিত্তিতেই নিশ্চিত হবে গ্রাহক ভ্রমণ করেছে কিনা।
Opath বাস অপারেটরদের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গ্রহণ করতে বাধ্য।
ঈদের সময়ঃ
- • ঈদের সময় অপারেটর যাত্রাটি ক্যান্সেল করলে এবং বিকল্প কোনো ব্যবস্থা গ্রহন করতে না পা
রলেই শুধুমাত্র গ্রাহক অর্থ ফেরত পাবেন।
ক্যান্সেলেশন পলিসিঃ
নিচের ক্যান্সেলেশন পলিসি অনুযায়ী Opath থেকে কেনা টিকিট ক্যান্সেল করা যাবে।
তবে বিক্রয় এজেন্ট হিসেবে Opath অপারেটর এর দেওয়া সকল শর্তাবলী মেনে চলতে বাধ্য।
তাই নিচের সকল নীতি অনুসরণ করার পরও যদি অপারেটর রিফান্ড করতে অস্বীকার করে; সেক্ষেত্রে
Opath দায়ভার বহন করতে অপারগ।
অটো ক্যান্সেলেশনঃ
- • স্ক্রিনে উল্লেখিত এমাউন্ট
সম্পূর্ণ পরিশোধ করা না হলে টিকিট এক্টিভ হবে না।
- • যাত্রা শুরুর নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে গ্রাহক বোর্ডিং স্টেশনে রিপোর্ট করতে ব্যর্থ হলে
তার টিকিট অটো ক্যান্সেল হয়ে যাবে এবং বাস অপারেটরদের মতামত চুড়ান্ত বলে গণ্য হবে।
- • মোবাইলে অর্থ পরিশোধের সময় টিকিট এক্টিভেট এবং ভেরিফাই করা গ্রাহকের দায়িত্ব।
ভেরিফাই এর কাজটি Opath সৌজন্যতার খাতিরে মাঝেমধ্যে করলেও এটি Opath এর সার্ভিস পলিসির
বাইরে।
- •মোবাইল পেমেন্টের ক্ষেত্রে রির্জাভেশনের ৩০ মিনিটের মধ্যে গ্রাহক পেমেন্ট নিশ্চিত না করলে
টিকিট অটো-ক্যান্সেল হয়ে যাবে।
ইন্টারনেট ব্যাংকিং এর ক্ষেত্রে ১৫ মিনিটের মধ্যে এবং COD
(ক্যাশ অন ডেলিভারি) এর ক্ষেত্রে ডেলিভারি ম্যান থেকে টিকিট নেওয়ার পর পেমেন্ট করতে হবে।
ঈ
ঈদের সময় Opath কোনো গ্রাহকদের হয়ে ভেরিফাই করবে না।
রিফান্ড পলিসিঃ
নিয়মিত সময়( নন ঈদ পিরিয়ড)
- • লিখিত আবেদন ছাড়া রিফান্ড প্রসেস শুরু হবে না। তাই উপরের দেয়া সময়সীমার মধ্যে info@opath
. com নিচের দেওয়া ইনফরমেশন পাঠাতে হবে।
- • Opath এর ক্যান্সেলেশন পলিসি অনুসরণ না করলে কোনো টিকিট ক্যান্সেল হবে না।
ফেরত অনুরোধ বিন্যাসঃ
- ° টিকিট PNR( টিকিট ইস্যু করা হলে প্রয়োজনীয়)
- ° টিকিট ক্রয়ের সময় ব্যবহৃত মোবাইল নম্বর।
- ° বিভাগ (যেমন- বাস/ লন্ঞ্চ)
- ° অর্থ পরিশোধের তারিখ।
- ° অর্থ প্রদানের পদ্ধতি (যেমন- বিকাশ,COD, কার্ড)
- ° মোবাইল পেমেন্ট trxID (মোবাইল পেমেন্টের জন্য)
- ° কার্ডের ধরণ (যেমন- ভিসা) এবং শেষ ৪ সংখ্যা (কার্ড পেমেন্ট এর জন্য)
যেসকল মাধ্যমে ফেরত দেওয়া হয়ঃ
- ▪️ব্যক্তিগত বিকাশ নম্বর(যদি বিকাশের মাধ্যমে অর্থ প্রদান করা হয়ে থাকে)
- ▪️অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের নাম,ব্যাংকের নাম,শাখার নাম এবং রাউটিং কোড সহ ব্
যাংকের বিবরণ (যদি কার্ড /অনলাইন বেকিং /ডিবিএল মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থপ্রদান ক
রা হয়।)
- ▪কার্ডের ক্ষেত্রে কেনা কাটার জন্য ব্যবহৃত কার্ডে ফেরত দেওয়া হবে।
- ▪️নগদ অর্থ ফেরতযোগ্য নয়।
ঈদের সময়ঃ
যাত্রা বাতিলের জন্য গ্রাহককে অপারেটর এর কাউন্টারে সরাসরি যোগাযোগ করতে হবে।
ফেরতের সময়সূচিঃ
নিয়মিত সময়(নন ঈদ পিরিয়ড)
- •
Opath উপরের দেওয়া প্রসেসে রিফান্ড রিকোয়েস্ট এবং সঠিক ইনফরমেশন পাওয়ার পর পরিবহন অ
পারেটর/ইভেন্ট সংগঠকের দ্বারা ভেরিফাই করে ১০ কার্যদিবসের মধ্যে(ছুটির দিন ব্যতীত) ফেরত প্
রক্রিয়া শুরু করবে।
- • রিফান্ড প্রসেস শুরু হয় সঠিক ইনফরমেশন পাওয়ার পর। ভুল ইনফরমেশনের কারনে প্রসেস শুরু হ
তে দেরী হতে পারে।
- • অপারেটর/ইভেন্ট সংগঠক ভেরিফাই করতে সময় নিলে বা অস্বীকার করলে Opath এর দায়ভার বহন
করবে না।
- ° ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে Opath
রিফান্ড প্রক্রিয়া করার পরে পেমেন্ট গেটওয়ে বা ব্যাংক গ্রাহকের অ্যাকাউন্টে অর্থ জমা করতে ১
থেকে ২ সপ্তাহ সময় নিতে পারে। যা Opath এর নিয়ন্ত্রণের বাইরে
Opath রিফান্ড করার পরে গ্রাহকদের নিজ দায়িত্বে তাদের নিজ নিজ ব্যাংকে রিফান্ডের অবস্থা জেনে
নিতে হবে।
ঈদের সময়ঃ
যাত্রা শুরুর নির্ধারিত সময়ের আগে গ্রাহককে অপারেটরের কাউন্টারে যোগাযোগ করতে হবে।
ফেরতের পরিমাণঃ
- • পেমেন্ট গেটওয়ে, ক্রেডিট/ডেবিট কার্ড, মোবাইল পেমেন্ট গেটওয়ে (যেমন-
বিকাশ) দ্বারা নেওয়া ফি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়মানুসারে ফেরতযোগ্য নয়,যা Opath এর নিয়ন্ত্
রণ বাইরে।
- • নিয়মিত সময়( নন ঈদ টাইম) শুধুমাত্র অপারেটর যাত্রা বাতিল করলে Opath সেবা ফি ফেরত দিবে।
ঈদের সময় এ ফি অ-
ফেরতযোগ্য। যাত্রী কোনো কারনে ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করলেও অর্থ ফেরত যোগ্য হবে না।
- • Opath টিকিট ডেলিভারি ফি ফেরতযোগ্য নয়।
- • অপারেটর এর নীতি অনুসারে Opath টিকিটের মূল্যের একটি নির্দিষ্ট পরিমাণ বাতিল ফি, যে সকল
ক্ষেত্রে প্রযোজ্য কাটতে পারে।
- • মোবাইল গেটওয়ে (যেমন বিকাশ) এর মাধ্যমে রিফান্ডের জন্য মোবাইল পেমেন্ট কোম্পানির দ্বারা একটি ফি চার্জ করা হয় যা
রিফান্ডের পরিমাণ থেকে কেটে নেওয়া হয়।ব্যাংক যদি এই ধরনের অতিরিক্ত ফি নেন তাহলে একই শর্
ত প্রযোজ্য হবে।
বিশেষ পরিস্থিতিঃ
- •যদি কোনো গ্রাহক টিকিট বুকিং না করে Opath এ অর্থ প্রদান করে থাকেন তবে তিনি উপরের দেয়া
প্রসেস অনুযায়ী রিফান্ডের জন্য দাবি জানাতে পারে। PNR নম্বর ছাড়া। এক্ষেত্রে টিকিট ক্যান্সেলের
পর ২০ কর্মদিবসের(শুক্রবার, শনিবার ব্যতীত) মধ্যে রিফান্ড করা হবে। এটি দের সময়ও প্রযোজ্য।
- • গ্রাহকদের নিচের মাধ্যমে পেমেন্ট না করার জন্য অনুরোধ করা হচ্ছে----
১) টিকিট বুকিং বা সংরক্ষণের আগে মোবাইল পেমেন্টের মাধ্যমে বা
২) আমাদের গৃহীত অর্থ প্রদানের মোড ব্যতীত অন্য যেকোনো উপায়ে আমরা রিফান্ড করতে অপারগ।
- • কোনো গ্রাহক দুর্ঘটনাক্রমে টিকিটের জন্য অতিরিক্ত অর্থ প্রদান কযয় তাকে অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে ফেরতের জন্য দাবি জানাতে হবে ; তবেই তিনি অর্থ ফেরত পাবেন।
- • যদি গ্রাহক একটি টিকিট বুক করে পে করার পরও কোনো কারনে টিকিট ইস্যু না হয়ে থাকে তবে গ্রা
হক উপরের নীতি অনুসরণ করে অর্থ ফেরতের জন্য দাবি করতে পারে।এক্ষেত্রে PNR নম্বরের প্রয়ো
জন নেই। তবে বুকিং এবং অন্যান্য তথ্যের জন্য মোবাইল # ব্যবহার করা প্রয়োজন। কার্ড পেমেন্টের
ক্ষেত্রে, কার্ডের ধরন এবং শেষ ৪ সংখ্যা প্রয়োজন।
উল্লেখ্য যে Opath এর নিয়ন্ত্রণের বাইরের কারনে কার্ড পেমেন্টের জন্য মাঝেমধ্যে পেমেন্ট গেটও
য়ে প্যানেলে পোস্ট করার জন্য সময় লাগতে পারে যা Opath পেমেন্ট ভেরিফাই করতে ব্যবহার করে। Opath এ উল্লেখিত প্যানেলে পোস্ট করার পরেই পেমেন্ট ভেরিফাই করতে পারে।
ঈদের টিকিট ফেরতযোগ্য নয় এবং ক্যান্সেল বা পুনঃ
নির্ধারণ করা যাবে না। সুবিধার জন্য আমাদের অ্যাপ ডাউনলোড করুন।